নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মার্চ মাসে ব্রিগেড সমাবেশের ভাবনা বঙ্গ বিজেপির। পরিকল্পনা অনুযায়ী, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই মহাসভায় প্রধান বক্তা হিসেবে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবুও প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।
দলীয় সূত্রে খবর, ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দোলযাত্রার পরই রাজ্যে রথযাত্রা কর্মসূচি শুরু হতে পারে। বিভিন্ন জেলা ঘুরে সেই রথগুলি শেষ পর্যন্ত ব্রিগেডে এসে মিলিত হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই জনসভা ও প্রচার কর্মসূচি জোরদার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক সভার পরিকল্পনাও রয়েছে।
কলকাতা জোনে বড় সভা ব্রিগেডেই করার ভাবনা রয়েছে বিজেপির। একই সঙ্গে উত্তরবঙ্গে, বিশেষত শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর একটি বড় জনসভা আয়োজনের পরিকল্পনা চলছে। এদিকে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজও দ্রুত এগোচ্ছে। রাজ্য বিজেপি চায় চলতি মাসের মধ্যেই জেলাভিত্তিক প্রস্তাবিত প্রার্থীদের নাম দিল্লিতে পাঠাতে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য তিনটি করে নাম চাওয়া হয়েছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের