নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রিগেডের ঐতিহাসিক শপথমঞ্চে রাজনীতির আনুষ্ঠানিকতার মাঝেই ধরা পড়ল এক আবেগঘন মুহূর্ত। বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রবীণ জনসঙ্ঘ কর্মী মাখনলাল সরকারকে। ইতিহাস, আদর্শ আর দীর্ঘ রাজনৈতিক লড়াই যেন এক ফ্রেমে ধরা পড়ল সেই দৃশ্যে।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই মঞ্চেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল উত্তরবঙ্গের প্রবীণ জনসঙ্ঘ কর্মী মাখনলাল সরকারকে।
মঞ্চে উঠতেই তাকে ঘিরে সম্মান জানান বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নিজে তার গায়ে শাল ও উত্তরীয় পরিয়ে দেন। তারপরই সবার সামনে নত হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন মোদী। ৯২ বছরের প্রবীণ নেতাও আবেগ সামলাতে না পেরে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন।
শিলিগুড়ির ডাবগ্রাম সূর্যনগরের বাসিন্দা মাখনলাল সরকার দীর্ঘদিন ধরে জনসঙ্ঘ ও বিজেপির আদর্শের সঙ্গে যুক্ত। বিজেপির পূর্বসূরি জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযাত্রী ছিলেন তিনি। ১৯৫২ সালে কাশ্মীর ইস্যুতে শ্যামাপ্রসাদের আন্দোলনের সময় তার সঙ্গেই কাশ্মীরে গিয়েছিলেন মাখনলাল। জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের সময় গ্রেফতারও হয়েছিলেন তিনি।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের