নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দ্বিতীয় দফার ভোটের আগে ফের রাজনৈতিক উত্তাপে ফুঁসছে রাজ্য। জগদ্দলে সংঘর্ষের আবহের মধ্যেই বালামহাট এলাকায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আর সেই ঘটনাতেই দাদাগিরির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত।
অভিযোগ, গত ২৪ মার্চ বর্ধমান পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকায় বিজেপি নেতা মহাদেব মালের বাড়িতে গভীর রাতে হামলা চালানো হয়। সেই সময় তিনি বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের সঙ্গে প্রচার করছিলেন এবং কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করেছিলেন। অভিযোগ, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে, যার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেই সময়েই সেখানে আসেন কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। অভিযোগ, এক পুলিশকর্মীর সঙ্গে তার বচসা বাঁধে এবং তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন এমনকি তার অনুমতি নিয়েই এলাকায় ঢুকতে হবে বলেও মন্তব্য করেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। ঘটনাটি নির্বাচন কমিশনের নজরে আসতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়।
কমিশনের নির্দেশে গ্রেফতার করা হয় ওই কাউন্সিলরকে। বিরোধীদের অভিযোগ, এটি প্রশাসনিক কাজে সরাসরি হস্তক্ষেপ এবং ক্ষমতার অপব্যবহারের উদাহরণ। অন্যদিকে শাসক শিবিরের তরফে এই অভিযোগ নিয়ে এখনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।
হামলায় অভিযোগের তীর আইএসএফের বিরুদ্বে
ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
রাত ১০ টার মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশ কমিশনের
তারকাদের দেখতে ভিড় জমে রাস্তার ধারে
বামদের পুনরুত্থান, তৃণমূলের দখল রক্ষার লড়াই, বিজেপির নতুন মুখ,ভোটের অঙ্কে কোন সমীকরণ এগিয়ে?
আইপ্যাক ইস্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন মোদি
SIR ইস্যুতে মমতাকে খোঁচা অমিত শাহের
দ্বিতীয় দফার পরেই বাংলায় বিজেপি সরকার , দাবি মোদির
পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে নামছে সিইও
ঠাকুরনগরের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক মোদির
জ্যোতি বসুর গড় থেকে তৃণমূলের ঘাঁটি, বিজেপির উত্থান , বাম–কংগ্রেসের ছায়া ; ২০২৬-এ দোলাচলের আসন বরানগর
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ