নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বরানগরে তোলা-তাণ্ডবের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে এক ইন্টিরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধর ও ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনার পর তৎপর হয়ে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় বরানগরে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি ঘটেছে বরানগরের দেশবন্ধু রোড এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। তার অভিযোগ, ফ্ল্যাট থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ তার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগকারী সুদীপ্ত ঘোষ তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ দায়ের পর ঘটনায় রাহুল যাদব ও আয়ুষ কুণ্ডু নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের দাবি, শাসকদলের মদতেই এই তোলাবাজির ঘটনা ঘটেছে। যদিও শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের