নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দেশের মাটিতেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারত। নেপথ্যে , হরমনপ্রীত কৌর , স্মৃতি মন্ধানা , দীপ্তি শর্মা , জেমাইমা রদ্রিগেজ , শেফালি ভার্মারা। এককথায় অসামান্য লড়াই করে ১৪০ কোটি ভারতবাসীর মন জিতেছেন তারা। বিশ্বজয় তো করেই ফেলেছেন , এর পাশাপাশি পকেটও ফুলে উঠছে ভারতের মেয়েদের। আইসিসির তরফে মোটা টাকা পুরষ্কার পেয়েছেন তারা। এছাড়া বোর্ড থেকেও আসবে মোটা অঙ্ক।
২০২৩ সালে পুরুষদের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যত টাকা পেয়েছিল, তার থেকেও বেশি টাকা পেয়েছেন ভারতের মেয়েরা।বিশ্বকাপ জেতায় পুরস্কারমূল্য হিসাবে ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা পেয়েছে ভারতের মহিলা দল। এই টাকা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ২০২৩ সালে ছেলেদের বিশ্বকাপে রোহিত শর্মার ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। প্যাট কামিন্সদের থেকে ৪ কোটি টাকা বেশি পেয়েছেন স্মৃতিরা। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া ঘোষণা করেছেন, ৫১ কোটি টাকা দেওয়া হবে ভারতীয় দলকে।
এই বছর বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১২৩ কোটি টাকা। গত বারের ২৯ কোটির চার গুণ। এবারই আইসিসি পুরুষ ও মহিলাদের জন্য সমান পুরস্কারমূল্য চালু করেছে। গত বার পুরুষদের বিশ্বকাপে দেওয়া হয়েছিল ৮৪ কোটি। তার থেকেও মহিলা ক্রিকেটারদের বেশি অর্থ দেওয়া হচ্ছে। বিশ্বকাপে খেলা প্রতিটি দল পেয়েছে ২ কোটি টাকা করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পেয়েছে ৫.৮ কোটি টাকা করে। সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দল পেয়েছে ২.৩ কোটি টাকা করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য ২৮ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে প্রতিটি দলকে।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের