নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ আট বছর ধরে চলা টানাপোড়েনের পরেও ভাঙল না শোভন - রত্না দাম্পত্য জীবন। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলা খারিজ করল আলিপুর আদালত। একইসঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের শোভনের সঙ্গে থাকার আর্জিও খারিজ করে দেন বিচারক।
সূত্রের খবর, ২০১৭ সালে শোভন চট্টোপাধ্যায়ের জীবনে তার বান্ধবী বৈশাখীর আগমন ঘটে। যার জেরে শোভন ও রত্না চ্যাটার্জীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। ফলস্বরূপ, শোভন চট্টোপাধ্যায় বিচ্ছেদ ও রত্নার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গেলেও পরে তা নিম্ন আদালতে স্থানান্তরিত হয়। এরপর, দীর্ঘদিন ধরে আলিপুর আদালতে তাদের এই মামলা চলতে থাকে।
শুক্রবার আলিপুর আদালতের রায়ের ফলে আপাতত দাম্পত্য বন্ধনে আবদ্ধ থাকলেও বাস্তবে সম্পর্কের দূরত্ব বহাল থেকে যাচ্ছে। ফলে আইনত স্বামী-স্ত্রী হিসেবেই রয়ে গেলেন দুজন। এই রায়কে ‘নৈতিক জয়’ হিসেবেই দেখছেন শোভন পত্নী। অপরদিকে, রায়ের পর প্রতিক্রিয়ায় শোভন চট্টোপাধ্যায় বলেন, ' বৈশাখীর সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের। আমরা একসঙ্গেই ছিলাম, থাকব। এই সম্পর্কের উপরে কোনও আঘাত আসতে দেব না।'
তিনি আরও জানান, আইনগত বাধ্যবাধকতা কাটাতে আইনজীবীদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছেন। শোভনের কথায়,'যত দূর যেতে হয়, তত দূরই যাব। কোনও দ্বিধাদ্বন্দ্ব রাখব না।'
এর পাল্টা জবাবে রত্না চ্যাটার্জী বলেন, ' আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার একটিও প্রমাণ করতে পারেননি শোভনবাবু। বড় বড় আইনজীবী দাঁড় করালেও সত্যই শেষ পর্যন্ত জিতেছে।' তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন,'উনি যত দূর খুশি যান, আমিও যেতে প্রস্তুত। মিথ্যা অভিযোগের জবাব আমি আইনি পথেই দেব।'
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর
দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে
একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে
বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার
হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান
পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল
বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...