নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - লাগাতার বৃষ্টির জেরে পঞ্জাবের একাধিক গ্রাম জলের তলায়। ঘরবাড়ি হারিয়েছে বহু মানুষ। প্রত্যেকটি জেলার মানুষের জীবনযাপন ব্যাহত। খাদ্য বস্ত্রহীন হয়েছেন অনেকেই। মৃতের সংখ্যা প্রায় ৩৮। এমতাবস্থায় বিরাট মানবিক উদ্যোগ নিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস। ত্রাণ তহবিলে দান করা হয়েছে বিপুল টাকা।
ইতিমধ্যেই পঞ্জাবকে বন্যা বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। সে রাজ্যের ২৩ টি জেলাই বন্যা কবলিত। বিপর্যয়ের মুখে পঞ্জাবের ১২০০টি গ্রাম। এমন পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। কঠিন পরিস্থিতিতে সমর্থকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। ত্রাণ তহবিলে দান করা হয়েছে ৩৩ লাখ ৮০ হাজার টাকা। শুধু টাকা দিয়েই দায়িত্ব পালন করছেন এমন নয় , কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে দুর্গতদের কাছে পানীয় জল সহ ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।
'টুগেদার ফর পঞ্জাব’ প্রকল্পের অধীনে দুর্গতদের উদ্ধার সহ চিকিৎসার কাজও করা হচ্ছে। দেশে সহৃদয় ব্যক্তিদের অভাব নেই। তাদের কাছেও সাহায্য চেয়েছেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। পঞ্জাবের লক্ষ্য বন্যাদুর্গতদের জন্য কমপক্ষে হলেও ২ কোটি টাকার ব্যবস্থা করা। বাকি টাকাও একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের