নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত বাসভবন থেকে তিনি জানালেন, রাজ্যে গড়ে তোলা হবে জাতীয় মানের ‘বন্দে মাতরম মিউজিয়াম’। একইসঙ্গে পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণনীতি ও দুর্নীতির অভিযোগ তুলে রাজনৈতিক আক্রমণও শানান মুখ্যমন্ত্রী।
তথ্য ও সংস্কৃতি দফতর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই প্রথমবার রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক বাসভবনে তার জন্মজয়ন্তী উদযাপন করছে। যা বাংলা ও ভারতের সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেশজুড়ে ‘বন্দে মাতরমের' ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যে একটি বৃহৎ জাতীয় মানের বন্দে মাতরম মিউজিয়াম নির্মাণ করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং খুব শীঘ্রই বাস্তবায়নের কাজ শুরু হবে। এদিন রাজনৈতিক প্রসঙ্গেও সরব হন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'আগের সরকার ছিল তোষণের সরকার। এখন রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনার সঙ্গে জড়িত কাজগুলি গুরুত্ব সহকারে করা হবে।'
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের