নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে চলমান বিতর্কে বড় মোড়। তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
গত ৪ নভেম্বর পশ্চিমবঙ্গে শুরু হয় SIR প্রক্রিয়া। ইতিমধ্যেই এনুমারেশন ফর্মের কাজ শেষ হয়েছে এবং এখন চলছে শুনানির ধাপ। কিন্তু এই প্রক্রিয়া নিয়েই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করেছেন, সাধারণ মানুষকে অকারণে হেনস্তা করা হচ্ছে। এই প্রেক্ষিতেই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সোমবার সেই মামলার শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় নির্বাচন কমিশন একেবারেই অস্বাভাবিক পদ্ধতি অনুসরণ করছে। যারা মাঠে কাজ করছেন, তাদের কাছে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো হচ্ছে, অথচ কোনও লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে না। এমনকি ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র যুক্তি দেখিয়ে প্রায় ১ কোটি ৩২ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশন-সহ সমস্ত পক্ষকে এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেন। যদিও নির্বাচন কমিশনের তরফে দু সপ্তাহ সময় চাওয়া হয়েছিল, তা নাকচ করে দেন প্রধান বিচারপতি। একই সঙ্গে শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নোটিশে থাকা কিছু ‘অদ্ভুত’ প্রশ্নের কথা উল্লেখ করেন। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, এমন ক্ষেত্রে সংশ্লিষ্টদের জন্য আদালতের দরজা সব সময় খোলা থাকবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের