নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বনগাঁতে তৃণমূল কাউন্সিলর শিখা ঘোষ এবং ওয়ার্ড সভাপতি উত্তম ঘোষের বাড়িতে দুষ্কৃতীদের হামলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে শতাধিক বাইক বাহিনীর তাণ্ডব চালায় এলাকায়। রাজনৈতিক কারণে এই হামলা হয়েছে বলেই দাবি কাউন্সিলরের পরিবারের।
সূত্রের খবর, বুধবার রাতে প্রায় শতাধিক বাইকে চেপে একদল যুবক বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের বাড়ির সামনে জড়ো হয়। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় গালিগালাজ শুরু করে। শুধু তাই নয়, ইট ছুড়ে বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এই সময় কাউন্সিলরের স্বামী উত্তম ঘোষ পুলিশকে খবর দিলেও পুলিশ পৌঁছতে দেরি করে বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত , বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনার বৈঠকে পাঁচজন কাউন্সিলর সই না করে বেরিয়ে আসেন। তাদের মধ্যেই ছিলেন শিখা ঘোষ। কাউন্সিলরের দাবি, গোপাল শেঠের পাশে থাকার কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে। কাউন্সিলরের বাড়িতেই যদি এইভাবে হামলা চালানো হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
যদিও স্থানীয় বিজেপি নেতার দাবি, পুরসভা দখলকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বই এই হামলার মূল কারণ। চেয়ারম্যান ও তৃণমূল সভাপতির মধ্যে টানাপোড়েনের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল রাজনৈতিক মহল
প্রথম দফা ভোটের আগে শেষ প্রচার অমিত শাহের
মেদিনীপুরের আগাম উত্তরসূরি ঘোষণা মমতার
নাম না করে অধিকারী পরিবারকে নিশানা মমতার
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
যদিও বিরোধী শিবির সমস্ত দাবি অস্বীকার করেছে
শাসক-বিরোধী তরজায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন