নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালের হোস্টেলের ঘর থেকে মিলল পড়ুয়ার পচাগলা মৃতদেহ। রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতের নাম পুলক হালদার। বাড়ি ডায়মন্ড হারবারে। জেএনএমের পঞ্চম বর্ষের অর্থাৎ চূড়ান্ত সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পুলকের ঘর থেকে পঁচা গন্ধ পান বাকি পড়ুয়ারা। কর্তৃপক্ষকে খবর দিলে তারা পুলিশকে জানায়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতের পচাগলা দেহ। দরজা ভাঙতেই দেখা যায় নিচে পড়ে রয়েছে নিথর দেহ। শরীরে পচন ধরেছে। দ্রুত দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। এরপর মৃতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , শেষবার ২০শে ফেব্রুয়ারি ক্যান্টিনে খেতে গিয়ে ঘরে ঢোকার পর আর বেরোননি।
পুলকের মৃত্যু নিয়ে কিছুতেই ধোঁয়াশা কাটছেনা। এটা খুন না আত্মহত্যা সবটা খতিয়ে দেখছে পুলিশ। হোস্টেলের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও কর্তৃপক্ষকেও প্রাথমিক তদন্তের জেরে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে। পুলকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ছেলের মৃত্যু নিয়ে প্রশ্ন পরিবারের তুলছেন সদস্যরা। সঠিক তদন্তের আর্জি জানানো হয়েছে মৃতের পরিবারের তরফে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের