নিজস্ব প্রতিনিধি , বীরভূম - স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ‘ভারত মাতার জয়’ স্লোগান ঘিরে সংঘর্ষে জড়াল ABVP ও SFI-র সমর্থকরা। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে বোলপুরের বিশ্ববিদ্যালয় চত্বর।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ভারত মাতার জয়’ স্লোগান দেওয়া ঘিরে প্রথমে দুই ছাত্র সংগঠনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই স্লোগানের বিরোধিতা করে পাল্টা স্লোগান দিতে থাকে SFI-র কর্মী-সমর্থকরা। এর পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বচসা থেকে মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ABVP সমর্থকদের অভিযোগ, ' আমরা বন্দেমাতরাম ভারত মাতার জয় স্লোগান দিছিলাম। সেই সময় কিছু নকশাল এসএফআইয়ের কর্মীরা এখানে ছিল। ওরা সারাক্ষণই এখানে দেশবিরোধী কাজকর্ম করতে থাকে। এই স্লোগান শুনে পাল্টা স্লোগান দিতে থাকে।'
ABVP সমর্থকদের আরও অভিযোগ, ' কিছুক্ষণ পরেই ওরা আমাদের দিকে ছুটে এসে মারধর শুরু করে। আমাদের অনেক ছেলেদের মেরেছে পাল্টা প্রতিরোধ করি আমরা। তারপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আমরা কোনো মারধর করিনি। ওরাই আগে এসে আমাদের মারতে শুরু করে।'
পাল্টা প্রতিরোধের মুখে SFI-র কিছু বহিরাগত কর্মী ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায় বলেও অভিযোগ তুলেছে ABVP। ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের