নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সংবিধান দিবসের দিন ফের একবার নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে চাপানউতোরের মাঝে BLO দের পাশে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, কমিশনের ‘অমানবিক’ আচরণের জেরেই বহু বিএলও মানসিক চাপে আত্মহননের পথ বেছে নিচ্ছেন। দ্রুত SIR করানোর চেষ্টা নিয়েও তোপ দাগেন তিনি।
বুধবার রেড রোডে ড. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যোগ দিয়ে সংবিধান হাতে নিয়েই বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, গুজরাত, মধ্যপ্রদেশ এবং বাংলাসহ বিভিন্ন রাজ্যে একের পর এক BLO আত্মহত্যা করছেন, আর তার জন্য দায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অমানবিক কাজের চাপ।
মুখ্যমন্ত্রী বলেন, ' বিএলওদের দাবি ন্যায্য ও সংযত। তবুও কেন কলকাতা নির্বাচন কমিশনের দফতরের সামনে তাদের ৪৮ ঘণ্টা ধর্না দিতে হবে।' তিনি আরও বলেন, ' গতকাল ঠাকুরনগর থেকে ফেরার পথে বিক্ষোভকারীদের সঙ্গে আমি কথা বলে আসলাম। সমস্যার সমাধানে যা করণীয় নির্দেশ দিয়েছি। তাহলে তাদের কথা শোনার জন্য এতো সময় কেন নিতে হচ্ছে কমিশনকে।'
SIR প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রী ফের প্রশ্ন তোলেন। তার মতে, ' যে কাজটা তিন বছরের সময় নিয়ে হওয়ার কথা, তা মাত্র দুমাসে করতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশে নিরপেক্ষতা নেই, একপক্ষ চলছে। বাংলা ভারতের অংশ, তা কেন্দ্র ভুলে গিয়েছে। স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এতে আমরা স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত।'
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের