নিজস্ব প্রতিনিধি, মুম্বই - 'আরে কেহনা ক্যায়া চাহতে হো?' যেটা বলতে চলেছি সেটা ভীষণই দুঃখের। এই বিখ্যাত সংলাপের মালিক তথা বলিউড অভিনেতা অচ্যুত পোতদার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর। সাত সকালে এই দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।
সূত্রের খবর, বার্ধক্যজনিত জটিলতার কারণে মুম্বইয়ের থানেতে একটি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। গত ১৮ই আগষ্ট ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি। ১৯শে আগষ্ট অর্থাৎ মঙ্গলবার মুম্বইয়ের থানেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
চলচ্চিত্র জগতে প্রভাব বিস্তার করার আগে ভারতীয় সশস্ত্র বাহিনীর অংশ ছিলেন। পরে ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে কাজ করতেন। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ অবশেষে ১৯৮০-এর দশকে তাঁকে চলচ্চিত্র সহ টেলিভিশন জগতে নিয়ে আসেন। হিন্দি ও মারাঠি সিনেমা মিলিয়ে ১২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন পোতদার। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দাতেও বিপুল সাফল্য লাভ করেছেন।
রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস ছবিতে স্নেহশীল তথা কঠোর ইঞ্জিনিয়ারিং অধ্যাপক হিসেবে নজরকাড়া অভিনয় করেছেন। তার বিখ্যাত সংলাপ আরে 'কেহনা ক্যায়া চাহতে হো' সারাজীবন মানুষের হৃদয়ে জায়গা জুড়ে থাকবে। যতবার সোশ্যাল মিডিয়ায় সেই সংলাপ দেখা যাবে ততবার তার উপস্থিতি অনুভব করবেন চলচ্চিত্রপ্রেমী মানুষেরা।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন