নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR নিয়ে রাজ্যে চূড়ান্ত প্রস্তুতি। সেই আবহে এবার সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখতে BLA-দের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশন বাংলায় SIR ঘোষণা হওয়ার পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। আগামী ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। তাদের সঙ্গে থাকবেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা। এই প্রক্রিয়ায় যাতে তৃণমূলের তরফে কোনও ত্রুটি না হয় এবং প্রতিটি বৈধ ভোটার তালিকায় থাকেন, তা নিশ্চিত করতেই শাসকদলের এই প্রস্তুতি সভা।
বৃহস্পতিবার অথবা শুক্রবার এই নিয়ে BLA দের সঙ্গে বৈঠকে বসতে চলেছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন হবে এই বৈঠক। SIR আতঙ্কে ইতিমধ্যেই এক প্রৌঢ়ের মৃত্যুতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার পানিহাটিতে নিহত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে থেকেই অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ' যতদিন BLO রা কাজ করবে ততদিন আমি রাস্তায় থাকবো। কার নাম কাটে আমিও দেখি।'
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের