নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বুথ লেভেল এজেন্টদের নিয়োগ নীতিতে বড় পরিবর্তন আনল কমিশন। BLA-দের আর সংশ্লিষ্ট বুথের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক নয়, নির্দেশ কমিশনের। নতুন নিয়ম ঘিরে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, বুথ লেভেল এজেন্ট বা BLA-দের আর সংশ্লিষ্ট বুথের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক নয়। তারা এখন থেকে সংশ্লিষ্ট বিধানসভার যে কোনও এলাকার ভোটার হতে পারবেন। এর আগে, ২০২৩ সালের গাইডলাইন অনুযায়ী, প্রতিটি বুথের জন্য নিযুক্ত বিএলএ-কে সেই বুথেরই ভোটার হতে হত। কিন্তু নতুন নির্দেশিকায় সেই নিয়মে আনা হয়েছে শিথিলতা। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। রাজ্যে যখন ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR চলছে, তখন এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
শাসক দলের অভিযোগ, 'নির্বাচন কমিশন বিজেপির সুবিধা করে দিচ্ছে।' দলের বক্তব্য, 'বিএলওদের সংশ্লিষ্ট বুথের বাসিন্দা হতে হয়, তাহলে শুধুমাত্র বিএলএদের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? কারণ বিজেপি বুথে বুথে লোক পাচ্ছে না, তাই বাইরে থেকে এজেন্ট আনতেই এই সুযোগ তৈরি করা হয়েছে।'
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্দেশিকাকে স্বাগত জানিয়ে নিজের ফেসবুক পোস্টে লেখেন, ' এই সিদ্ধান্ত সকল রাজনৈতিক দলের পক্ষে লাভজনক হবে। এতে অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের শনাক্ত করা সহজ হবে। ফলে ভোটার তালিকা আরও শক্তিশালী ও স্বচ্ছ হবে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের