নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মুক্তির দিনই রেকর্ড গড়েছিল বর্ডার ২। সানি দেওল অভিনীত এই ছবি নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। দেশাত্মবোধক এই ছবিটি গত ২৩শে জানুয়ারি মুক্তি পায়। তবে প্রজাতন্ত্র দিবসের দিন রেকর্ড আয় করে বর্ডার ২। চতুর্থ দিনের শেষে ছবিটি এখন ২০০ কোটির লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে।
সূত্রের খবর , মুক্তির পর থেকে প্রজাতন্ত্র দিবসের দিন সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি। সোমবার ছবির আয় ছিল ৫৬ কোটি টাকা। তৃতীয় দিনের থেকেও বেশি। সবমিলিয়ে চার দিনে ছবির আনুমানিক আয় দাঁড়িয়েছে ১৭৭ কোটি টাকার উপরে।
সাধারণত রবিবারের পর সোমবার ছবির আয় ৫০-৬০ শতাংশ কমে যায়। কিন্তু ‘বর্ডার ২’-এর ক্ষেত্রে সেই পতন লক্ষ্য করা যায়নি। কারণ , প্রজাতন্ত্র দিবসের দিন এই দেশাত্মবোধক ছবিটি মানুষের কাছে অনেক বেশি মূল্য পেয়েছে। বর্ডার এর প্রথম অংশটি আজও সুপারহিট। সেই আশাতেই এই ছবির পেছনেও ছুটছে সকলে।বিশেষজ্ঞদের অনুমান , বুধবারের মধ্যেই এই ছবি ২০০ কোটির ঘরে ঢুকে পড়বে।
বিশেষজ্ঞরা আরও দাবি করেছে , ছোট শহর থেকে বড় শহর সর্বত্রই ‘বর্ডার ২’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ছবিটির মোট বিশ্বব্যাপী সংগ্রহের কথা বললে, এই পরিসংখ্যান আরও চমকপ্রদ।ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১৮৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় হয়েছে ১৭৭ কোটি টাকা। এর থেকেই প্রমাণ , সঠিক চিত্রনাট্য নিয়ে তৈরি হলেই দেশপ্রেমের ওপর ভিত্তি করে তৈরি ছবিগুলি এখনও বক্স অফিসে ঝড় তুলতে পারে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের