নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - বিয়েবাড়িতে ঢুকে আম আদমি পার্টির নেতাকে খুনের ঘটনায় নয়া মোড়। সেই ঘটনায় রায়পুর থেকে গ্রেফতার করা হল দুই দুষ্কৃতিকে। এছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদেরকে পঞ্জাবে নিয়ে আসা হচ্ছে।
সূত্রের খবর , রবিবার স্থানীয় পুলিশসহ কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে মিলে ছত্তিশগড়ের রায়পুর থেকে দুই শুটার, সুখরাজ সিং ওরফে গঙ্গা ও করমজিৎ সিংকে গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই রায়পুরের আদালতে পেশ করা হয়েছে। সেখান থেকে রিমান্ড পেয়ে তাদের হেফাজতে নেয় পাঞ্জাব পুলিশ। দু’জনকেই পাঞ্জাবে নিয়ে এসে তদন্ত করা হবে। বাকি পাঁচজনকে খুনের ঘটনায় সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
অমৃতসরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জরনৈল। ওই সময়েই অজ্ঞাতপরিচয় দুই আততায়ী রিসর্টের ভিতরে প্রবেশ করে তাঁকে হত্যা করে। ঢোকার সঙ্গে সঙ্গে নেতার দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানের পরে অমৃতসরের পুলিশ কমিশনার জানিয়েছিলেন , হামলাকারীরা উভয়েই বহিরাগত। সেই বাইরে থেকেই পাকড়াও করা হল তাদের।
ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার হারনুর সিংকে এনকাউন্টার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে যৌথ অভিযানে নামে পুলিশসহ অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স। বাইকে করে চম্পট দিলেও রেহাই মেলেনি। এরপরই পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। তখনই গুরুতর অবস্থায় আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে বাঁচানো যায়নি কুখ্যাত গ্যাংস্টারকে।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের