নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টে ১০০ কোটির মানহানির মামলা করেন বিজেপি নেতা তথা জনিপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিযোগ , মিঠুন ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করছেন কুণাল ঘোষ। এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে ছাড়িয়েছে চাঞ্চল্য।
সূত্রের খবর , জনপ্রিয় অভিনেতা সহ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা করেন। শুক্রবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় মামলা। মামলায় মিঠুনের অভিযোগ , কুণাল রাজনৈতিক প্রতিহিংসার বশে তার এমনকি তার পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যে ও কুরুচিকর মন্তব্য করেছেন।
মিঠুনের দাবি , কুণাল ঘোষ তার বিরুদ্ধে একাধিক মিথ্যে মন্তব্য করেন। তিনি বলেন , মিঠুন চক্রবর্তী চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তার ছেলে ধর্ষণ কান্ডের সঙ্গে জড়িত। এমনকি মিঠুনের স্ত্রী আর্থিক অনিয়মের সঙ্গে সম্পর্কিত। এর ফলে তার সম্মানহানি , সামাজিক মর্যাদাহানি সহ পেশাগত ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন মিঠুন চক্রবর্তী। আদালতে তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ সহ ভবিষ্যতে এধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ চেয়েছেন। এছাড়াও এই মামলার জন্য মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই ৫০ হাজার টাকার কোর্ট ফি জমা দিয়েছেন। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ হতে পারে।
অন্যদিকে কুণাল ঘোষ জানিয়েছেন , ''মিঠুন চক্রবর্তী আমার বিরুদ্ধে ১০০ কোটির মামলা করেছেন। এই বিষয় নিয়ে আমি একেবারেই বিচলিত নই। আদালতেই সমস্ত প্রমাণ তুলে ধরব আমি। আমি এর অপেক্ষাতেই ছিলাম। মিঠুন চক্রবর্তী যখন নিজেই মামলা করে দিলেন এতে আমার সুবিধাই হল। পাশাপাশি আমি নিজেও মিঠুনের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেছি। এমনকি চিটফান্ড মামলায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।''
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের