নিজস্ব প্রতিনিধি, মুম্বই – যত দিন যাচ্ছে ছবির আইটেম সংগুলি নিয়ে বিতর্ক বাড়ছে। গানের কথা, চিত্রনাট্য যেন অশ্লীলতার চরম সীমা পেরিয়ে যাচ্ছে। আগামী মাসে মুক্তি পাবে নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত নতুন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। তার আগে মুক্তি পেয়েছে ‘সারকে চুনার তেরি সারকে’ নামে একটি গান। যা নিয়ে প্রশংসার বদলে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নোরা ফাতেহি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন নোরা ফাতেহি। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, শুধুমাত্র গানটির মূল কন্নড় সংস্করণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে অবগত ছিলেন না তিনি। যদিও তাঁর যুক্তি মানতে নারাজ নেটপাড়া। এই ব্যাখ্যাকে একটি অস্পষ্ট অজুহাত বলে ব্যাখা করেছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, “আপনি দায় স্বীকার করছেন না, বরং সবার ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন।“ উত্তরে নোরা লিখেছেন, “দয়া করে থামুন।“
ছবির নির্মাতাদের ভীষণই কটাক্ষ করা হয়েছে এহেন গান তৈরির জন্য। গানের একটি অংশে আছে, ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’। এই ডাবল মিনিং লাইনের জন্যই বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ছড়াছড়ি। সম্প্রতি আরমান মালিকও গানটি নিয়ে বিরোধিতা করেছেন। কেউ কেউ নোংরা আবর্জনা বলেও মন্তব্য করেছেন। নিন্দার ঝড় বইতেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে গানটি।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের