নিজস্ব প্রতিনিধি , লন্ডন - লিভারপুলে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের জেসমিন লাম্বোরিয়া। ৫৭ কেজি বিভাগে পোল্যান্ডের জুলিয়া জেরেমেতাকে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ২৪ বছরের বক্সার। চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা দিলেন জেসমিন।
গত প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ী পোলিশ তারকার বিরুদ্ধে জেসমিনের পক্ষে ফল ৩০-২৭, ২৯-২৮, ৩০-২৭, ২৮-২৯, ২৯-২৮। এছাড়াও ভারতের আরও দুই মহিলা বক্সার পদক জিতলেন। হেভিওয়েট অর্থাৎ ৮০+ কেজি বিভাগে রুপো পেলেন নূপুর শেওরান। ৮০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন পূজা রানি।
ফাইনালে পোল্যান্ডের আগাতা কাজমারস্কার কাছে ২-৩ ব্যবধানে হেরে যান নূপুর। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাকে। অন্যদিকে সেমিফাইনালে পূজা ১-৪ ব্যবধানে হেরে যান ইংল্যান্ডের এমিলি অ্যাসকুইথের কাছে। ব্রোঞ্জ পদক পেলেন পূজা।
জয়ের পর ভীষণই উচ্ছ্বসিত জেসমিন। তিনি বলেছেন, "এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মারাত্মক লাগছে। প্যারিস অলিম্পিক্সে হারের পর প্রচুর পরিশ্রম করেছি। নিজেকে সবসময় সব দিক থেকে উন্নত করার চেষ্টা করি। এই জয় হয়তো তারই ফল।"
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের