নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি শুভমন গিল। ঘরোয়া ক্রিকেটে ভাল প্রদর্শনের জেরে বিশ্বকাপের দলে ঢুকেছেন ইশান কিষান। অনেকেই ভেবেছিলেন চোটের জেরে হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন শুভমন। তবে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। কম্বিনেশনের জেরেই বাদ দেওয়া হয়েছে সূর্যকে। বিশ্বকাপের দলে নাকি ভারতীয় ওয়ান ডে অধিনায়ক তিনি অপ্রয়োজনীয়। এমনই জানালেন মুখ্য নির্বাচক অজিত আগরকর ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
দল ঘোষণার পর আগরকর বলেছেন , "আমরা জানি শুভমন বড় মাপের ক্রিকেটার। দুর্ভাগ্যবশত গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে নেওয়া হয়নি। দলের কম্বিনেশনই সবার আগে। ১৫ জনের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। এই মুহূর্তে গিলকেই বাদ দিতে হল। কম্বিনেশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। টপ অর্ডারে একজন উইকেটরক্ষক চেয়েছি বেশি দরকার ছিল। জিতেশ শর্মা আমাদের হাতে ছিল তবে টপ অর্ডারে একজন উইকেটরক্ষক থাকা দরকার।"
একই সুর শোনা গেছে সূর্যকুমারের গলাতেও। তিনি বলেছেন , "গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ২০০-র বেশি রান করেছিলাম। গিল সেই দলে ছিল। এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার রাখার জন্যই ওকে বাদ দিতে হল। পরের দিকে রিঙ্কু ও ওয়াশিংটন রয়েছে। তাই উপরের দিকে কাউকে দরকার ছিল। সেটা ইশানকে বেছে নেওয়া হল। গিলের ছন্দ নিয়ে কোনও চিন্তাই নেই আমাদের।"
নিজের ছন্দ নিয়ে সূর্য বলেন , "আমি জানি কিভাবে ফিরে আসতে হবে। সেটাই করব। আপনারা আবার ব্যাটার সূর্যকে দেখতে পাবেন। খারাপ ছন্দটা অনেকদিন ধরে চলছে ঠিকই। তবে অতীতেও অনেক ক্রিকেটার খারাপ জায়গা থেকে ফিরে এসেছে।"
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের