নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত বছরে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। পরপর তিন রবিবার এশিয়া কাপে ভারত পাকিস্তান লড়াই উপভোগ করেছে ক্রিকেটবিশ্ব। এবার নতুন বছরেও চর্চায় ভারত পাকিস্তান লড়াই। সব ঠিক থাকলে চলতি বছরে পাঁচবার মুখোমুখি হতে পারে চিরশত্রু দুই দেশ।
আগামী ৭ ই ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্বকাপ। যেখানে আগামী ১৪ ই ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দেশ। এই প্রতিযোগিতায় সেমি ফাইনাল অথবা ফাইনালেও দেখা হতে পারে তাদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলাদা গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। সেক্ষেত্রে গ্রুপ পর্বে দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে ফাইনাল বা সেমি ফাইনালে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে , মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের একবার মুখোমুখি হওয়া নিশ্চিত। আগামী ১৪ ই জুন এজবাস্টনে হরমনপ্রীতরা খেলবে ফতিমা সানাদের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে মোট পাঁচবার দেখা হতে পারে দুই দেশের।
উল্লেখ্য , করমর্দন বিতর্ক এখনও তুঙ্গে। পহেলগাঁও জঙ্গি হামলার পর শত্রুপক্ষের খেলোয়াড়দের বিরুদ্ধে হাত মেলায়নি ভারতীয় খেলোয়াড়রা। সব প্রতিযোগিতায় একই চিত্র দেখা গেছে। তবে বিশ্বকাপের আগে পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন , ভারত যা করবে তার পাল্টা জবাব দেওয়া হবে। এরপর বিতর্ক আরও জোরালো হয়েছে। তবে পাকিস্তানের কাছে সিনিয়র দল এগিয়ে থাকলেও বৈভবরা যুব এশিয়া কাপের ফাইনালে দুরমুশ হয়েছে। যুব বিশ্বকাপের মঞ্চে তার বদলা নিতে চাইবে ভারত।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন