নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দলের স্বার্থে চোট নিয়েই ব্যাটিং করতে হয়েছিল তাকে। তবে চোট যে গুরুতর তা প্রথমেই বোঝা গিয়েছিল। এবার বিরাট ধাক্কা খেল ভারত। চোট সমস্যায় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার। বিশ্বকাপের আগে এই সিরিজ নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় দলকে।
রবিবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে টান লাগে তাঁর। ব্যথা এতটাই তীব্র ছিল যে, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। এমনকী পিঠ চেপে ধরে ঝুঁকেও পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সাপোর্ট স্টাফ। নিউজিল্যান্ড ইনিংসের ২০তম ওভারের পর সুন্দরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, সাইড স্টেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না সুন্দর।
বিশ্বকাপের দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। সাম্প্রতিক ছন্দ ভীষণই ভাল। যে ভূমিকাতেই তার পরীক্ষা নেওয়া হয়েছে , পাস করেছেন তিনি। ব্যাটে বলে দুই বিভাগেই ভরসা জোগাতে পারেন তিনি। সেক্ষেত্রে ওয়াশিংটনের চোট প্রভাব ফেলতে পারে ভারতীয় দলে। উল্লেখ্য , আগামী ২১ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই ৬ দিনের মধ্যে ওয়াশিংটনের সুস্থ হয়ে ওঠা ভীষণই কঠিন। তবে বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারবেন কিনা সেই নিয়ে চিন্তায় ভারতীয় শিবির।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের