নিজস্ব প্রতিনিধি , লা পাজ - বিশ্বকাপ ২০২৬ এর যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা। তবে ব্রাজিলের রাস্তা এখনও সুনিশ্চিত হয়নি। এরই মধ্যে ধাক্কা খেল কার্লো আনচেলত্তির দল। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়ার বিরুদ্ধে বিরাট ধাক্কা খেল ব্রাজিল। এই হারের জেরে পয়েন্ট তালিকায় এক ধাক্কায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে ব্রাজিল।
বলিভিয়ার লা পাজে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার মাঠে খেলতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় সন দলই।একই সমস্যায় পড়েছে ব্রাজিলও। গোটা ম্যাচে শান্ত ছিল তারা। ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন মিগুয়েল তেরসেরোস। জয়ের ফলে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করে প্লে-অফে খেলার সুযোগ পেল বলিভিয়া।

অন্যদিকে হঠাৎই ছন্দপতন আর্জেন্টিনার। ইকুয়েডরের কাছে ০-১ ব্যবধানে হারতে হল তাদের। প্রথমার্ধের সংযুক্তি সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস ট্যাগলিয়াফিকো ইকুয়েডরের ফুটবলারের মুখে আঘাত করেন। পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। যদিও গোটা ম্যাচেই দাপট ছিল ইকুয়েডরের। তবে ওপেন প্লে থেকে গোল করতে ব্যর্থ তারা।

মেসি না থাকায় এদিন নিজেদের মেলে ধরতে পারল না আর্জেন্টিনা। ফুটবল দলগত খেলা হলেও এদিন ছন্নছাড়া ছিল লতারো মার্টিনেজরা। ওটামেন্দি ৩১ মিনিটে লাল কার্ড দেখেন। অন্যদিকে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে লাল কার্ড দেখেন কাইসেডো। দুই দলই এরপর দশজন নিয়ে খেলেন। গোলমুখী আক্রমণই তুলে আনতে পারেনি আর্জেন্টিনা। একটিও শট গোলে ছিল না তাদের। তবে স্বস্তির ব্যাপার এটাই যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে তারা।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের