নিজস্ব প্রতিনিধি , বুয়েনাস আইরেস - ভেনেজুয়েলা ম্যাচের পরই জানিয়েছিলেন বিশ্রাম নিতে চান। তার আগে বলেছিলেন, এই ম্যাচ তার কাছে বিশেষ। ম্যাচটি শেষ হওয়ার পরেই কেঁদে ভাসিয়ে দেন লিও। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে ওঠে যে অনেকেই ভেবে নিয়েছেন ঘরের মাঠে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আপাতত রয়েছেন বিশ্রামে। অনেকের বিশ্বাস ঘরের মাঠে আর খেলবেন না কারণ বিশ্বকাপের মাঠে নিজেকে তুলে ধরতে চান। বিশ্বকাপের আগে কোনো খেলা থাকলেও হয়তো খেলবেন না। আবার পরেও হয়তো আর দেখা যাবে না তাকে। কারণ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন মেসি। এরই মাঝে আশ্বাস দিলেন প্রাক্তন আর্জেন্টাইন।
মেসির প্রাক্তন সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়ার মতে মেসি ঘরের মাঠে এখনও শেষ ম্যাচ খেলেননি। আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ দেখতে যাননি দি মারিয়া। বিশ্বকাপ তো খেলবেই। দি মরিয়া বলেছেন, "আমি জানি, এটা ওর শেষ ম্যাচ ছিল না। তাই আমি মাঠে যাইনি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি জানি ও এখনও খেলবে।" তিনি আরও যোগ করছেন, "লিও এখনও অবসর নেয়নি। বিশ্বকাপের টিকিট যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ও খেলেছে। কিন্তু এখনও বিশ্বকাপ খেলা বাকি। আর্জেন্টিনার মাটিতে আরও ম্যাচ খেলবে লিও।"
দি মারিয়া আরও বলেছেন, “লিয়ো যে শারীরিক অবস্থাতেই থাকুক, যা-ই হয়ে যাক, ওকে বিশ্বকাপে খেলতেই হবে। দেশের মানুষের জন্য ওকে খেলতে হবে। যে ভাবে দিয়েগো মারাদোনাকে খেলতে হত। ও থাকলে দলের খেলা বদলে যায়।" কিছুদিন আগে তিনি বলেন, "ওর খেলা দেখে মনে হয় ও অন্য গ্রহের। ওকে খেলতে দেখার মজাই আলাদা। আগে মেজর লিগ সকার দেখতাম না কেউ। এখন সবাই দেখে শুধু ওর জন্য।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের