নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - বিশ্ব ব্যাডমিন্টনে বিরাট নজির। ফের ক্রীড়া জগতে সফলতা ভারতের। জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টনে গত ১৭ বছরে প্রথম ভারতীয় হিসাবে পদক নিশ্চিত করল তনভি। ব্রোঞ্জ নিশ্চিত। এবার সোনার আশায় রয়েছেন তনভি। পিছিয়ে পড়েও সেমিফাইনাল নিশ্চিত করেছেন ভারতীয় তারকা।
জাপানের সাকি মাতসুমোতোকে ১৩-১৫, ১৫-৯, ১৫-১০ ব্যবধানে হারান ভারতীয় তারকা। ৪৭ মিনিটের কোয়ার্টার ফাইনালে বাজিমাত করেন তিনি। তনভির ক্রস কোর্ট স্লাইস ছিল দেখার মতো। মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে আনেন তিনি। সেমিফাইনালে তনভির বিপক্ষ চিনের লিউ সি ইয়া।
শেষ ভারতীয় হিসাবে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে সাইনা নেওহালের। ২০০৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। ২০০৬ সালে রুপোও জিতেছিলেন তিনি। বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে অপর্ণা পোপাটের। ১৯৯৬ সালে রুপো জিতেছিলেন অপর্ণা। এবার তৃতীয় ভারতীয় হিসেবে পদক নিশ্চিত করলেন তনভি।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...