নিজস্ব প্রতিনিধি , প্যারিস - কোয়ার্টার ফাইনালের আগে চূড়ান্ত ছন্দে ছিলেন ভারতীয় অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু। খেতাব জয়ের স্বপ্নে ধীরে ধীরে বেশ ভালই এগোচ্ছিলেন। তবে হঠাৎই ছন্দপতন। ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে হারলেন সিন্ধু। ৬৪ মিনিটের ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন তিনি।
শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতীয় তারকার। প্রথম গেমের শুরু থেকেই পরপর পয়েন্ট তুলতে শুরু করে প্রতিপক্ষ। সিন্ধুকে নেটের কাছে এসে খেলতে বাধ্য করছিলেন তিনি। ১৪-২১ ব্যবধানে প্রথম গেমে পরাস্ত হন সিন্ধু। দ্বিতীয় গেমে পাওয়ার ব্যাডমিন্টন শুরু করেন। একটা সময় ১০-২ ব্যবধানে এগিয়ে যান তিনি। এরপর বেশকিছু পয়েন্ট পেয়ে খেলায় ফিরলেও ১৬-৭ ব্যবধানে গিয়ে থামে খেলা। ফের পয়েন্ট পেতে শুরু করেন ওয়ারদানি। যদিও শেষঅবধি জিততে সমস্যা হয়নি সিন্ধুর।
এরপর হাড্ডাহাড্ডি লড়াই হল তৃতীয় গেমে। দুই তারকাই সেয়ানে সেয়ানে লড়াই চালান। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ছিল না। একটা সময় দুজনের পয়েন্টই সমান ছিল। তবে তখনই বেশকিছু খারাপ শট খেলেন। পাশাপাশি বাজে জাজমেন্ট দেওয়া শুরু করেন। ব্যাস, এখানেই ম্যাচ বের করে নেন ওয়ারদানি। ১৬-২১ ব্যবধানে ম্যাচ খোয়ালেন সিন্ধু। ভারতীয় তারকার বিপক্ষে ম্যাচের ফলাফল ১৪-২১, ২১-১৩, ১৬-২১।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের