নিজস্ব প্রতিনিধি , প্যারিস - বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল অবধি শুধুই ভারতের জয়জয়কার। পিভি সিন্ধুর , কপিলা-তানিশার পর এবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এক সেট খুঁইয়েও ষষ্ঠ বাছাই চিনের লিয়াং ওয়েই কেং ও ওয়াং চাংকে উড়িয়ে দিলেন তারা।
সাত্ত্বিক চিরাগের পক্ষে ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৫, ২১-১৭। চোটের জেরে বেশ কয়েকমাস কোর্টের বাইরে ছিলেন ভারতীয় জুটি। সেক্ষেত্রে শুরুর দিকে বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল ঠিকই তবে হাল ছাড়েনি তারা। চিনা প্রতিপক্ষ এগিয়ে গেলেও নিজেদের আত্মবিশ্বাস বজায় রেখে ম্যাচে ফেরেন। যদিও শেষমেষ প্রথম সেট হাতছাড়া করেন। তবে দ্বিতীয় গেমে অনবদ্য লড়াই চালান। জেদের বশে খেলা শুরু করেন। একটা পর্যায় ১১-২ ব্যবধানে এগিয়ে যান। ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় গেমে জিতে সমতা ফেরান।
তৃতীয় গেমে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। যারাই জিতবে বাজিমাত , হারলেই হতাশা। তবে দেখার মত লড়াই হয় তৃতীয় গেমে। পুরোনো সাত্ত্বিক চিরাগ ফিরে আসায় চিনা প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেয় তারা। প্রথম সেটে যাবতীয় ভুল মাথায় না রেখে অসামান্য লড়াই চালান দুই ভারতীয় তারকা। কখনও তারা এগোয় তো কখনও প্রতিপক্ষ আত্মবিশ্বাস ফিরে পায়। সহজে এই ম্যাচের ফলাফল হওয়া কঠিন ছিল। তবে শেষ অবধি ভারতীয় জুটির চাপ সামলাতে ব্যর্থ হন চিনা প্রতিপক্ষ। ২১-১৭ ব্যবধানে তৃতীয় সেটে জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন তারা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের