নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রায় সাত মাস পর মাঠে ফিরেছেন রোহিত শর্মা , বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে কিছুই করতে পারেননি দুই তারকা। আপাতত তাদের ছন্দ নিয়ে বেজায় চিন্তায় অনুরাগী থেকে শুরু করে ভারতীয় নির্বাচকরা। আগামীকাল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে চলেছেন রোহিত বিরাট। সেখানে কিছু করে দেখাতেই হবে , তবেই প্রাথমিকভাবে স্বস্তি পাবেন সকলে। এমতাবস্থায় দুই তারকার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী সহ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।
পন্টিং বলেন, “দ্রুত ছন্দে ফেরা জরুরি ওদের। খুব বেশি সময় পাবে দু'জনেই। তাই ছন্দে ফিরতে না পারলে দলে থাকা কঠিন। অ্যাডিলেডের উইকেটে ওদের সুবিধা হবে। ওরা যদি অ্যাডিলেডে রান পায় তা হলে দলে ওদের জায়গা আরও পাকা হবে। রোহিত, কোহলি কিংবদন্তি ব্যাটার। ওরা জানে কী ভাবে ফর্মে ফিরতে হয়। আশা করি অ্যাডিলেডে ওরা রান করবে।আমার মনে হয়, ওদের সামনে এখনও ছোট ছোট লক্ষ্য রয়েছে। বিশেষ করে কোহলিকে আমি যত দূর চিনি, ও লক্ষ্য ছাড়া মাঠে নামে না। নিশ্চই বিশ্বকাপের আগে ওরা ছোট ছোট লক্ষ্য তৈরি করেছে। সেগুলো পূরণ করতে চাইবে। অস্ট্রেলিয়াতে সেই সুযোগ আছে।"
রবি শাস্ত্রী বলেছেন, "এত দিন পর ফিরে সঙ্গে সঙ্গে ছন্দে থাকা কঠিন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে আরও কঠিন। ওদের সময় দিতে হবে। আশা করি অ্যাডিলেডে ওরা ভাল খেলবে। তাই এইটুকু দেখে ওদের অবসর নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে চাইছি না। এখনও সময় আছে। আসল বিষয়টা হল কত দিন আপনি খেলা উপভোগ করছেন। কত দিন আপনার রান করার খিদে রয়েছে। যদি রোহিত, কোহলির মধ্যে রানের খিদে দেখা যায়, তা হলে আমার মতে ওদের একটু সময় দেওয়া উচিত। ভারতের ক্রিকেটের জন্য ওরা এত কিছু করেছে। এত তাড়াতাড়ি ওদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের