নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - ছাত্রছাত্রীদের জীবনে পথপ্রদর্শক হিসেবে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। সেই অবদানকেই সম্মান জানাতে দক্ষিণবঙ্গ জোনের সহোদয় স্কুল কমপ্লেক্স এবং বিষ্ণুপুর হেরিটেজ স্কুল এর যৌথ উদ্যোগে শনিবার আয়োজিত হলো ‘সেরা শিক্ষক সম্মাননা ২০২৫’।

সূত্রের খবর , এদিন দক্ষিণবঙ্গের মোট ১৬টি সিবিএসই বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক শিক্ষিকাকে এই সম্মান প্রদান করা হয়। প্রতিটি বিদ্যালয় থেকে প্রাইমারি ও সেকেন্ডারি শাখার একজন করে শিক্ষককে বেছে নিয়ে এই সম্মান দেওয়া হয়েছে। শিক্ষাজীবনে তাঁদের অবদান ও ছাত্র-ছাত্রীদের প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপই এই পুরস্কার তুলে দেওয়া হয় তাঁদের হাতে।

অনুষ্ঠানের সূচনা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। এরপর একে একে মঞ্চে ডেকে এনে সেরা শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহোদয় স্কুল কমপ্লেক্স দক্ষিণবঙ্গ জোনের সম্পাদক অরিন্দম মাঝি, বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল সাথী ব্যানার্জি মুখোপাধ্যায়, স্কুলের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিত্ব ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের শিক্ষিকা মোনালিসা সেনগুপ্ত জানান, “শিক্ষক শিক্ষিকা হিসেবে এই ধরনের সম্মান আমাদের কাজের অনুপ্রেরণা বাড়ায়। আগামী দিনে ছাত্রছাত্রীদের আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।”

বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল সাথী ব্যানার্জি মুখোপাধ্যায় বলেন, “আজকের দিনে শিক্ষকদের সম্মান জানানো অত্যন্ত প্রয়োজনীয়। কারণ শিক্ষকরাই আদর্শ সমাজ গঠনের মূল স্তম্ভ।”

পাশাপাশি অনুষ্ঠানে চিফ অ্যাডভাইজার ধনঞ্জয় পান বক্তব্য রাখেন, “ যেভাবে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করছেন, সেটাই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সম্মান তাঁদের সেই অবদানেরই স্বীকৃতি।

দিনভর উজ্জ্বল ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শেষে শিক্ষকমণ্ডলী ও অতিথিদের মিলিত সংবর্ধনা দিয়ে সমাপ্ত হয় ‘সেরা শিক্ষক সম্মাননা ২০২৫’।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের