নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লি বিস্ফোরণ কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মাঝেই চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশ থেকেই নিয়মিত হুমকি ফোন আসছে তার কাছে। এই ঘটনায় নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হলেও, রাজনৈতিক প্রচারের চেষ্টা দাবি শাসক দলের।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জইশ-ই-মহম্মদের যোগের সম্ভাবনা নিয়ে গোটা দেশ যখন আলোচনায় ব্যস্ত, সেই সময় নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার মুর্শিদাবাদে NIA এর অভিযান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, 'বাংলা এখন জেহাদিদের কাছে নিরাপদ জায়গা বলে মনে হচ্ছে। দু’দিন আগেও পাকিস্তান থেকে আমি হুমকি ফোন পেয়েছি। বাংলাদেশ থেকেও প্রায় প্রতিদিনই হোয়াটসঅ্যাপে হুমকি আসে।'
বিরোধী দলনেতা আরও জানান, তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তাঁর বক্তব্য, 'আমি কোথায় জানাতে হয়, সেখানে জানিয়েছি। এই ধরনের আন্তর্জাতিক হুমকি বাংলার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছে।'
তবে বিরোধী দলনেতার এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'শুভেন্দু অধিকারী এখন নিজের দলেই গুরুত্ব পাচ্ছেন না। বিজেপির রাজ্য সভাপতির পদেও তার পছন্দের মানুষকে বসানো হয়নি। তাই রাজনৈতিকভাবে টিকে থাকার জন্যই এহেন মন্তব্য করছেন তিনি। হালে পানি না পেয়ে সস্তার প্রচার খুঁজছেন শুভেন্দু।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের