নিজস্ব প্রতিনিধি, মুম্বই – বৃহস্পতিবার ভোরে অজিদের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন বিরাট কোহলি। তার আগে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দাদা বিকাশ কোহলিকে ৮০ কোটি টাকার বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন কিং কোহলি।
ব্যাঙ্গালুরু, মুম্বই, দিল্লি, গুরুগ্রাম, লন্ডন সহ বিভিন্ন জায়গায় সম্পত্তি রয়েছে বিরাট কোহলির। গুরুগ্রামের ডিএলএফ সিটি ফেজ ওয়ানে একটি বিলাসবহুল বাংলো রয়েছে তাঁর। বাংলোটি ১০ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে। রয়েছে সুইমিংপুল, গ্রান্ড বার, ড্রয়িংরুমে ইন্টেরিয়র ডিজাইন, অত্যাধুনিক সুযোগ-সুবিধা। যার দাম ৮০ কোটি টাকা।
অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাওয়ার আগে ওয়াজিরাবাদ তেহসিল অফিসে যান বিরাট কোহলি। সঙ্গে ছিলেন তাঁর দাদা বিকাশ কোহলি ও আইনজীবী। সেখানে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে গুরুগ্রামের ডিএলএফ সিটি ফেজ ওয়ানে বিলাসবহুল বাংলোটি দাদা বিকাশ কোহলিকে হস্তান্তর করেছেন বিরাট। কিং কোহলির এমন উদার সিদ্ধান্তে মুগ্ধ নেটিজেনরা। তাঁদের মতে, সুন্দর মন না থাকলে এতটা উদার হতে পারতেন না তিনি।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...