নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর ছবি নিয়ে এখন শুধুই প্রশংসার ঝড়। ২০২৫ সালের পর থেকে এখনও এই ধুরন্ধর জ্বরে কাবু বলিউডসহ দর্শকমহল। বিতর্ক দানা বাঁধলেও সাফল্যে কোনো প্রভাব পড়েনি। বরং রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। বলিউড , কলিউড , হলিউড , টলিউড সর্বত্র প্রশংসা কুড়িয়েছে এই ছবি। এবার এই ছবির প্রশংসা করলেন অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির পত্নী অনুষ্কা শর্মা।
পরিচালক আদিত্য ধরের প্রশংসা করে অনুষ্কা লিখেছেন , "আপনি কী দুর্দান্ত একটি ছবি বানিয়েছেন আদিত্য। প্রায় ৪ ঘণ্টার এহেন সিনেমা তৈরির জন্য অসীম প্রত্যয় ও নিষ্ঠার প্রয়োজন হয়। ধুরন্ধর এককথায় রোমাঞ্চকর। এই ছবি শেষপর্যন্ত দর্শকের মনোযোগ ধরে রাখে। কারণ এটা ভীষণই নিখুঁতভাবে তৈরি।"
ব্যান্ড বাজা বরাত ছবিতে অভিনয়ের মাধ্যমে রণবীর সিং , অনুষ্কা শর্মার বন্ধুত্ব ভীষণই গাঢ় হয়েছিল। এখন দুজনেই দুজনের ব্যক্তিগত জীবনে ব্যস্ত। তবে সহকর্মীর অভিনয়ের প্রশংসা করতে ভোলেননি অভিনেত্রী। তিনি লিখেছেন , "রণবীর তুমি বরাবর আত্মবিশ্বাসী। একজন মৌলিক শিল্পী। বলিষ্ঠ ও ত্রুটিহীন অভিনয়ে আজীবনের জন্য হামজার চরিত্রে বড় ছক্কা হাঁকালে। মাধবন, অর্জুন রামপাল থেকে রাকেশ বেদি, প্রত্যেকে চমৎকার অভিনেতা। আপনাদের সকলের ভীষণই অভিনয় মুগ্ধ করল। ধুরন্ধর আপনাদের ছাড়া তৈরি হত না। এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন।"
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের