নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডে বিরাট দুঃসংবাদ। প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা সতীশ শাহ। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিভার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। সতীশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ। কিছু দিন আগে তাঁর অস্ত্রোপচারও হয়। তবে সব লড়াই বৃথা গেল শনিবার। দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় অভিনেতার। মূলত কিডনি খারাপ হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আপাতত তাঁর দেহ রাখা হবে হাসপাতালেই। অন্ত্যেষ্টিক্রিয়া হবে রবিবার।
পরিচালক অশোক পন্ডিত অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন , "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিডনি বিফলে গিয়েই মারা গেছেন। তাঁর মৃত্যু আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনাদায়ক।"
উল্লেখ্য , প্রায় চার দশকের বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সতীশ। জানে ভি দো ইয়ারো ছবি থেকেই মূলত পরিচিতি পেতে শুরু করেন। এছাড়াও একাধিক ছবি রয়েছে যা দর্শনার্থীদের কাছে ভীষণই গ্রহণযোগ্য। 'ম্যায়নে পেয়ার কিয়া' , 'হাম আপকে হ্যা কৌন' , ' হাম সাথ সাথ হ্যায়' ছবিতেও ভীষণই গুরুত্বপুর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের