নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হল। বাংলায় সংকল্পপত্র প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার রাজ্যে এসে সেই সংকল্পপত্র প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ‘বিকশিত বাংলার' প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
অমিত শাহ জানান, প্রায় ১০ হাজার মানুষের পরামর্শের ভিত্তিতেই এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে। তার মতে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারতের' স্বপ্নের প্রতিফলন। মহিলা, কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য এই ঘোষণাপত্র আশার আলো দেখাবে বলেও দাবি করেন তিনি। এদিন, তৃণমূলকে নিশানা করে অমিত শাহ বলেন, ' বাংলাবাসীকে অনুদান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ডিকেট, গুন্ডা, অনুপ্রবেশকারীদের গত ১৫ বছর যেন কালরাত্রির মতো কেটেছে বাংলার মানুষের। সংকল্পপত্র নতুন আশা, নতুন ভরসার। বাংলার মানুষ এখন মনেপ্রাণে পরিবর্তন চান।'
সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ বলেন, ' বিজেপি সরকার প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ৩০০০ টাকা সব মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে। সরকারি ও পেনশনভোগীদের ডিএ নিশ্চিত করা হবে। আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন বাংলাবাসী। মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা, ক্যানসার রোধের বন্দোবস্ত করা হবে।'
অনুপ্রবেশ ইস্যুতেও এদিন সুর চড়ান অমিত শাহ। তিনি বলেন, ' কলকাতাবাসী ভাবছেন এভাবে অনুপ্রবেশ চললে এক সময় বাংলা বাসের অযোগ্য হয়ে যাবে। আমি কথা দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা হবে।'
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের