নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা গড়াতে এক দুই পশলা বৃষ্টি হতে দেখা গেছে শহরের বিভিন্ন জায়গায়। কিন্তু দুপুর হতেই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। আর এই ঘন্টাখানেকের বৃষ্টিতেই জলমগ্ন গোটা শহর। যার জেরে ভোগান্তির মুখে যাত্রীরা।
সূত্রের খবর , হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্নাবাত সৃষ্টি হয়েছে। আর তার জেরে আগামী ৫ দিন বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর এর প্রভাবেই আজ শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টি হয়। দফায় দফায় বৃষ্টিতে কার্যত জলমগ্ন গোটা শহর। বিশেষ করে শহরের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেমন - বালিগঞ্জ , যাদবপুর , কসবা , দেশপ্রিয় পার্ক। ই এম বাইপাসের বিভিন্ন রাস্তায়ও জল জমেছে। আর এর জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে শহরবাসীদের। ৩০ মিনিটের যাত্রাপথে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর , একইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
শহরের রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আর অতিরিক্তি যানজট সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে শহরের ট্রাফিক পুলিশদের। তার ওপর আগামীকাল শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার জন্য শহরজুড়ে আগে থেকেই যান চলাচল বেশ নিয়ন্ত্রিত। দমদমে প্রধানমন্ত্রীর সভা আর এই দমদম এলাকাতেই সামান্য বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতির তৈরি হয়। আর এই বিষয়টিই কার্যত চিন্তার ভাঁজ ফেলছে সভার আয়োজকদের কপালে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের