নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শারদোৎসব শেষে এবার উমর বাড়ি ফেরার পালা। বিজয়া দশমীর আবহে বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা ও সুর করা নতুন গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক মুঠো ফুল দাও না মাগো…’ গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলী।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিজিয়া দশমীর দিন মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে নিজের লেখা গানের কিছু লাইন প্রকাশ করেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ' এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও….., সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষ্যে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।'
উমার বিদায়ের সঙ্গেই বাতাসে বিষাদের সুর ছড়িয়ে পড়েছে। উৎসব শুরুর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই বছর প্রায় ১৭টি গান তার লেখা ও সুরে প্রকাশ পাবে। সেই অনুযায়ী বিভিন্ন গান ইতিমধ্যেই তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই বছর মুখ্যমন্ত্রীর লেখা গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, জিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ খ্যাতনামা শিল্পীরা।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের