নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR ঘিরে উত্তাপ বাড়ছে রাজ্যে। সেই আবহেই এবার বিতর্কিত মন্তব্য করলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। শনিবার ভোটার তালিকা নিয়ে বিজেপিকে সরাসরি নিশানা করলেন তৃণমূল বিধায়ক। তার দাবি, মালতিপুর বিধানসভায় 'একজন বাংলাদেশি নেই, এক জন রোহিঙ্গাও নেই।' পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
সূত্রের খবর, SIR আবহে শাসক - বিরোধী তরজা তুঙ্গে। বিরোধী শিবিরকে নিশানা করে একের পর এক সুর চড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতারা। এবার সুর চড়িয়েছে মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, 'মালতিপুরে কোনো অনুপ্রবেশকারী নেই। না বাংলাদেশি, না রোহিঙ্গা। যদি কেউ অন্যথা বলে, আমরা জনগণের সামনে সব প্রমাণপত্রের সঙ্গে তুলে ধরে দেব।' তিনি আরও বলেন, '১০০ শতাংশ নাম ভোটার তালিকায় তুলে বিজেপি যে মিথ্যা প্রচার চালাচ্ছে, তা-ই পরিষ্কার হবে। তারপর তাদের মুখে কাদা জুতো ছুড়ে মারব।'
পাল্টা সুর চড়িয়েছে বিরোধী পক্ষ। বিধায়কের মন্তব্যের জবাবে বিজেপির দাবি, 'বাড়ি বাড়ি যাবে BLO-রা, লাভলি খাতুনের মতো অনেক বাংলাদেশি ধরা পড়বে।' নির্বাচনী প্রক্রিয়া ও SIR-সংক্রান্ত বিতর্কের মাঝেই এমন উগ্রাভিযান রাজনৈতিক পরিবেশকে আরও কটু করে তুলছে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের