নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বাজিয়ে দিল বিজেপি। কলকাতার ‘বঙ্গভূমি’তে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ছাব্বিশের ভোটে বিজেপির বিপুল জয়ের অঙ্ক কষে শাসক তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।
সাংবাদিক সম্মেলনে অমিত শাহ দাবি করেন, ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় আসবে বিজেপি। তার কথায়, 'পশ্চিমবঙ্গে বিজেপি ৩ থেকে ৭৭-এ পৌঁছেছে। বাংলার মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর। আজ আমরা যখন বলছি, ২০২৬ বিধানসভা নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে তার জন্য যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে।'
২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বাংলায় বিজেপির রাজনৈতিক উত্থানের পরিসংখ্যান তুলে ধরেন শাহ। জানান, ' ২০১৪ লোকসভায় বিজেপির ভোট শতাংশ ছিল ১৭, আসন ২টি। ২০১৬ বিধানসভায় ১০ শতাংশ ভোট, ৩টি আসন ,২০১৯ লোকসভায় ৪১ শতাংশ ভোট, ১৮টি আসন, ২০২১ বিধানসভায় ৩৮ শতাংশ ভোট, ৭৭টি আসন, ২০২৪ লোকসভায় ৩৯ শতাংশ ভোট, ১২টি আসন।'
রাজ্য সরকারকে নিশানা করে ‘সিন্ডিকেট রাজের' অভিযোগ তোলেন শাহ। বলেন, '২০২৬ সালের ১৫ এপ্রিল বিজেপি সরকার গঠন করার পর বঙ্গ গৌরব ও বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটবে। আমরা স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা গড়ব।' একইসঙ্গে কংগ্রেস, বাম ও তৃণমূলকে কটাক্ষ করে শাহের বক্তব্য, ' এই দলগুলিকে বহু বছর সুযোগ দিয়েছেন। বাংলার উন্নতি হয়নি। বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে তাকান উন্নয়ন ও সুশাসন দেখবেন।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের