নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান। নির্বাসনের যন্ত্রণা পেরিয়ে আবারও কলকাতায় ফিরছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী ১লা আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী এক সাহিত্যিক অনুষ্ঠানে তার উপস্থিতি শুধু সাংস্কৃতিক মহলেই নয়, রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বাংলার সংস্কৃতি জগতে এটি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। প্রায় ২০ বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন বাংলাদেশে জন্ম নেওয়া নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে নিজেই তিনি জানিয়েছেন, আগামী ১লা আগস্ট রবীন্দ্রসদনে আয়োজিত মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের অনুষ্ঠানে তিনি অংশ নেবেন এবং কবিতা পাঠ করবেন।
২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে শহরে তার প্রত্যাবর্তন সম্ভব হয়নি। এবার সেক্যুলার মিশন এবং এইচআরবিএফএফের আমন্ত্রণে সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আয়োজকদের বক্তব্য, মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থানের জন্য তসলিমা নাসরিন প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ প্রতীক।
এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভায় তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার প্রসঙ্গ তুলে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য কেন্দ্রের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। তার মতে, মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে তসলিমার বাংলায় ফিরে আসা গুরুত্বপূর্ণ।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের