নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের দিন ডায়মন্ড হারবার এলাকায় নিরাপত্তা ও নজরদারিতে বাড়তি জোর দিল নির্বাচন কমিশন। সকাল থেকেই প্রশাসনের তৎপরতায় নজর কাড়লেন পুলিশ পর্যবেক্ষক। আর তার মাঝেই ইভিএমকে ঘিরে অভিযোগে চড়ল রাজনৈতিক উত্তাপ।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় পাল শর্মা সকাল থেকেই অ্যাকশন মোডে নেমে বিভিন্ন এলাকায় টহল দেন। তাঁর কনভয়ের সঙ্গে ছিল সাঁজোয়া গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই এই টহলদারি চালাচ্ছেন তিনি। তবে এর মধ্যেই ফলতা বিধানসভা এলাকায় সামনে আসে গুরুতর অভিযোগ।
বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডের অভিযোগ, দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের উপর টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে এবং এর পিছনে তৃণমূলের ভূমিকা রয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে বুথের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনার পর নির্বাচন কমিশন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট ইভিএমটি বদল করা হয় বলে জানা গেছে। পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের