নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিজেপি পরিচালিত পঞ্চায়েতে শংসাপত্র না পাওয়া নিয়ে একাধিক ছাত্রছাত্রীর চরম হয়রানির অভিযোগ। অনলাইনে আবেদন করার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট না পাওয়ায় ক্ষোভ বেড়েছে পড়ুয়াদের মধ্যে। বাধ্য হয়ে তারা সরাসরি পঞ্চায়েতে হাজির হয়ে প্রধান আর সচিবকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তবে ছাত্র ছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে পঞ্চায়েত সচিব ট্রেনিং ছেড়ে এসে সেই সমস্যা সমাধানের কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রের খবর , কয়েকদিন আগে অনলাইনে অবিবাহিত শংসাপত্র আর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেন বহু ছাত্রছাত্রী। কারও কন্যাশ্রী ফর্ম পূরণ বাকি, কারও স্কলারশিপের আবেদন আটকে। কিন্তু আবেদন সত্ত্বেও সার্টিফিকেট না পাওয়ায় বারবার মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এসে হয়রানির মুখে পড়ছেন পড়ুয়ারা। তবে তারা এসে দেখে কখনও সচিব অনুপস্থিত কখনও আবার রূঢ় ভাষায় পড়ুয়াদের তাড়িয়ে দেওয়া হয়। এতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দিতে না পারলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে এমনই আশঙ্কায় রয়েছেন।
ছাত্রী সুস্মিতা মণ্ডল জানিয়েছেন, "আমি কন্যাশ্রীর জন্য অবিবাহিত সার্টিফিকেটের আবেদন করেছিলাম কিন্তু এখনো সার্টিফিকেট পাইনি। স্কুল থাকার কারণে প্রত্যেকদিন আসাটাও সম্ভব নয়। যদি ঠিক সময় ফর্ম জমা দিতে না পারি তাহলে আর কন্যাশ্রী পাবো না। খুবই সমস্যায় পড়েছি এখন।"
গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী মন্ডল জানিয়েছেন, "শংসাপত্রগুলি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি করতে হয়। আবেদন এলে আমরা তা যাচাই করে ছাড়ি। সচিব গতকাল ছুটিতে ছিলেন, আজ ট্রেনিংয়ের কারণে আস্তে দেরী হয়েছে। কিন্তু ছাত্র ছাত্রীদের সমস্যা বুঝে তিনি ট্রেনিং ছেড়ে এসে কাজ শুরু করেছেন। যত দ্রুত সম্ভব সব সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের