নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - 'শুভেন্দু অধিকারীর শিষ্য, প্রাইমারি শিক্ষক নিয়োগের চাকরি করে তপন দত্ত দূর হটো' - নির্বাচনের আগে এমন পোস্টার ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ঘটনায় দাসপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ভোটের মুখে এই বিতর্ক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালোড়া এলাকার বাসিন্দা তপন দত্ত ১ নম্বর ব্লকের একজন সক্রিয় বিজেপি নেতা। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসে অঞ্চলের বিভিন্ন প্রান্তে তাঁর নাম সম্বলিত পোস্টার। সেখানে অভিযোগ করা হয়েছে, চাকরি করে দেওয়ার নামে তপন দত্ত মোটা অঙ্ক নিয়েছেন, যা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবির একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। তৃণমূলের একাংশের দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই পোস্টার। দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি প্রতিপক্ষের চক্রান্ত - তা নিয়েও জোর জল্পনা চলছে। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি অভিযুক্ত নেতা।

এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'সকালে উঠে বাজারে এসে দেখি মোড়ে মোড়ে কাগজ সাঁটা রয়েছে। সেখানে সরাসরি অর্থ ফেরত দেওয়ার কথা লেখা আছে। ভোটের আগে এই ধরনের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আমাদের ধারণা নিশ্চয়ই রাজনৈতিক কোনও চক্রান্তের ফল'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা