নিজস্ব প্রতিনিধি, বীরভূম - দামামা বেজে গিয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচনের। আগামী মাসে ২ দফায় নির্বাচন বঙ্গে। বঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। রাজ্যজুড়ে প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবার বীরভূমে নির্বাচনী সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখান থেকে বিজেপিকে তোপ দেগেছেন তিনি।
সূত্রের খবর, এদিন দুপুরে লাভপুরের ফুল্লরাতলা মেলার মাঠে সভা ছিল। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিং-এর সমর্থনে সভা করেছেন অভিষেক। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন নানুর, লাভপুর, সাঁইথিয়া এবং ময়ূরেশ্বরের তৃণমূল প্রার্থীরাও। সভা থেকে অভিষেক বলেন, “বিজেপি এখন ভোট পাওয়ার আশায় ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ক্ষমতা থাকলে যে ১৫টি রাজ্যে ওরা ক্ষমতায় রয়েছে, আগে সেখানে দিয়ে দেখাক।”
তিনি আরও বলেন, “আসন্ন লড়াই বিজেপিকে ৫০-এর নিচে নামানোর লড়াই। ২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, যা আজ ১০০০ টাকা ছাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে মোদী সরকার সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে। বিজেপি যখন মানুষের ঘর বা দোকান ভাঙার রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন মানুষের হাতে অধিকার তুলে দিচ্ছেন।” পাশাপাশি তৃণমূলের নির্বাচনী ইস্তাহারের ‘১০টি প্রতিজ্ঞা’র কথা স্মরণ করলেন অভিষেক।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের