নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের আবহে সংসদে গুরুত্বপূর্ণ বিল পেশ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। পাঁচ রাজ্যে ভোট চলাকালীন এমন পদক্ষেপকে ‘গণতন্ত্র বিরোধী’ বলেই কড়া আক্রমণ শানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
নির্বাচন প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে। এই আবহে বৃহস্পতিবার মধ্যমগ্রাম দোলতলা থেকে চৌমাথা পর্যন্ত পদযাত্রা করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। পদযাত্রা শেষে SIR সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে সরাসরি নিশানা করেন রথীন ঘোষ। বৃহস্পতিবার সংসদে তিন বিল পেশ করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুতে বিজেপিকে নিশানা করে রথীন ঘোষ বলেন, ' পাঁচ রাজ্যে ভোট চলাকালীন সংসদে বিল পেশ করা সম্পূর্ণ ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। গণতন্ত্র বিরোধী কাজ করছে বিজেপি।'
একইসঙ্গে, বিচারাধীন তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে নিয়েও আনন্দ প্রকাশ করেন রথীন ঘোষ। তিনি বলেন, ' আদালতের এই রায় বহু মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সহায়ক হবে। আগামী ২১ এবং ২৭ এপ্রিল সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের মানুষ ভোটদানে অংশ নিতে পারবেন।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের