নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - নিজের বিধানসভা এলাকায় হামলার শিকার বিজেপি বিধায়ক। পথ আটকে গাড়িতে হামলার করে খুনের হুমকির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এরপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। ঘটনায় ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাঁকুড়ায়।
সূত্রের খবর , মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। সোমবার একটি হুইল চেয়ার এবং চিকিৎসায় সাহায্যের জন্য কিছু নগদ টাকা নিয়ে বৃদ্ধের বাড়ি গিয়েছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সোমবার বিকালে বাঁকুড়ার সোনামুখী এলাকার মহেশপুর থেকে বাড়ি ফিরছিলেন দিবাকর। অভিযোগ, মহেশপুরে তাঁর গাড়ি আটকে প্রতিবাদ শুরু করে একদল। বিধায়ককে ঘিরে হঠাৎ ‘গো ব্যাক’ স্লোগান শুরু হয়। এরপর তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। খুনের হুমকি দেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন বিধায়ক।
ঘটনা প্রসঙ্গে দিবাকর বলেন , "সোনামুখীতে এই রাজনৈতিক সংস্কৃতি কোনও দিন ছিল না। বাংলাদেশ কিংবা এ রাজ্যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে আজ সোনামুখীতে তার পুনরাবৃত্তি হল। আমি গ্রাম থেকে বেরোনোর আগে তৃণমূলের এক যুবনেতা আমার গাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে আমাকে নেমে আসতে বলেন। আমি নেমে কথা বলতে গেলে লোকজন ডেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলেন। আমাকে প্রাণে মারার হুমকি দেন। এই হামলার নেতৃত্বে তৃণমূল। হামলাকারীদের যতক্ষণ পর্যন্ত না গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে।"
তৃণমূলের পক্ষ থেকে এক নেতার দাবি , "ওখানকার ভিডিও দেখলেই স্পষ্ট হবে যে মানুষ বিধায়ককে জিজ্ঞাসা করছেন, গত সাড়ে চার বছরে বিধায়ক হয়ে নিজের গ্রাম পঞ্চায়েত রাধামোহনপুর এলাকা ও মহেশপুর গ্রামের উন্নয়নের জন্য তিনি কী কাজ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন উনি। জনগণের অধিকার আছে বিধায়কের কাছে উন্নয়নের খতিয়ান জানতে চাওয়ার। বিধায়ক সেই ঘটনাকেই ‘হামলা’ বলে বাজার গরম করার চেষ্টা করছেন। তৃণমূল সবসময় মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে। সেই জায়গায় হঠাৎ করে এসে জাতি ধর্মের বিভেদ দেখিয়ে কোনো কাজ না করে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবে এমন হতে পারে না।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের