নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। যুবভারতী স্টেডিয়ামে অশান্তির ঘটনায় দায় কার এই প্রশ্নে উত্তাল রাজ্য রাজনীতি। সেই আবহেই মেসি প্রসঙ্গকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি। জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
শনিবার ভোররাতে কলকাতায় পা রাখেন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি। সকাল থেকেই সল্টলেক স্টেডিয়াম চত্বরে ফুটবলপ্রেমীদের ঢল নামে। প্রত্যাশা ছিল, প্রিয় তারকাকে এক ঝলক সামনে থেকে দেখার। কিন্তু অভিযোগ, ভিআইপি-দের ভিড়ের কারণে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকভাবে দেখতেই পাননি। সেই ক্ষোভই পরে রূপ নেয় বিশৃঙ্খলায়। যুবভারতী স্টেডিয়ামে শুরু হয় ভাঙচুর, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
এই পরিস্থিতিকে হাতিয়ার করে সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, '২০২৬ সালে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন লিওনেল মেসি।' এমনকি তিনি আশ্বাস দিয়ে বলেন, ' এবার আর এমন বিশৃঙ্খলা হবে না। যদি হায়দরাবাদ-মুম্বই পারে, তাহলে আমরা কেন পারব না? আমরাও পারব।'
শুভেন্দুর এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শাসক দল পাল্টা কটাক্ষ করে বলেন, 'মেসিকে কি মণ্ডল সভাপতি মনে করেন শুভেন্দুবাবু? ইচ্ছে হলেই নিয়ে আসবেন?' শাসক শিবিরের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং রাজনৈতিক লাভের জন্য এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...