নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহার বিধানসভা নির্বাচনে NDA-র জোরালো জয়ের পর গেরুয়া শিবিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল রাজ্য থেকে জেলা পর্যায়ে। বিজেপি কার্যালয় থেকে রাস্তা সর্বত্রই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকেরা। এই ফলাফলকে সামনে রেখেই বাংলায় পরিবর্তনের ডাক শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার বিহার ভোটের ফলাফল স্পষ্ট হতেই মুরলীধর সেন লেনের বিজেপি সদর দফতর কার্যত রঙিন উৎসবমুখর হয়ে ওঠে। বিজেপি কর্মীরা নরেন্দ্র মোদির কুশপুতুল, ব্যানার হাতে নেচে-গেয়ে উল্লাসে মাতেন। ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয় রাজ্য বিজেপি অফিস। বিজয়ের আনন্দে একে অপরকে আবির মেখে শুভেচ্ছা জানান কর্মীরা। এই জয়কে সামনে রেখে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিহার জয়ে আনন্দে বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করেন শুভেন্দু অধিকারী। মোদির পোস্টার হাতে জয় শ্রীরাম স্লোগানে কার্যত মুখরিত হয়ে উঠে বিধানসভা চত্বর। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ' আমরা ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’ বলি। অঙ্গ মানে বিহার যা বিজেপির হয়েছে। কলিঙ্গ মানে ওড়িশা সেটাও আমাদের। এবার পড়ে রইল বঙ্গ অর্থাৎ বাংলা। সেটাও ২৬ এ বিজেপির হবে।'
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের