নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সাজো সাজো রব বিগ্রেডে। আগামী রবিবার বিগ্রেডে অনুষ্ঠিত হবে বিশাল ধর্মীয় সমাবেশ - ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান হবে। এর সুবাদে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে চলবে অতিরিক্ত স্পেশাল ট্রেন। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, রবিবার সকাল ৮ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল অনুষ্ঠান শুরু হতে পারে সকাল ৯ টা নাগাদ। ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের জন্য শিয়ালদহ বিভাগে অতিরিক্ত ১৪ টি ও হাওড়া বিভাগে অতিরিক্ত ৬ টি স্পেশাল ট্রেন চালানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাবা রামদেব, বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, কার্তিক মহারাজ সহ অন্য়ান্যরা।
সাংবাদিক বৈঠকে কার্তিক মহারাজ বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বহু মন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এলে আমরা আনন্দিত হব। আয়োজকদের আশা গীতাপাঠের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ও আধ্যাত্মিকতার নতুন বার্তা পৌঁছবে।“ ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের